গত ১১ সেপ্টেম্বর দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক হৃদয় বার্তাসহ কয়েকটি স্থানীয় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে আমার নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি,সাফিয়া পারভিন,চেয়ারম্যান, ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ, স্পষ্টভাবে জানাচ্ছি যে আমার বিরুদ্ধে আনা চাঁদাবাজি, জমি দখল, মামলা দায়ের ও হয়রানির অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো কেবলমাত্র সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে একটি প্রভাবশালী মহলের নীলনকশা, যার মাধ্যমে আমার সামাজিক,পারিবারিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে আমি সর্বদা এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। অথচ আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে হিংসা করে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উত্থাপিত কথিত অডিও রেকর্ড, টাকার দাবির গল্প কিংবা জমি দখলের অভিযোগ—সবই ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া কাহিনী।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তদন্ত করলে এসব কল্পকাহিনীর অসারতা প্রকাশ পাবে। তাই গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের প্রতি অনুরোধ করছি যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে কোনো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার না করার জন্য।
অতএব, এ ধরনের অসত্য সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য জোর আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
সাফিয়া পারভিন
চেয়ারম্যান ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ,কালিগঞ্জ, সাতক্ষীরা
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT