মাহফুজ মল্লিক ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছ মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৮ মে শনিবার মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী খালেকুজ্জামান সাব্বির, ছাত্রলীগ নেতা সোহান, হুমায়ুন, সুমন, শুভ, সুফিয়ান, হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নুর মোহাম্মদ তামিম , জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মোঃ কাউসার, ছাত্রলীগ নেতা শিশির আহমেদ, আকাশ, শাহাদাত, আকাশ সাহা, রাকিব, ফয়সাল , কলেজ ছাত্রলীগ নেতা, আদনান সরকার জয়, রমজান, টুটুল , রিয়ান, তাওসিন, নাবিলসহ অন্যান্য নেতা কর্মীরা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT