
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
কেন্দ্রীয় যুবদলের ১ নং সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, গত ১৭ বছর আমরা প্রিয় সন্তানের মুখ দেখতে পারেননি, প্রিয় বাবা-মা সান্নিধ্যে থাকতে পারেননি। এই যে আপনাদের ত্যাগ , এই ত্যাগ কে কি আপনারা প্রশ্নবিদ্ধ করতে চান? প্রশ্নবিদ্ধ করতে যদি না চান, তাহলে আমরাদের কিছু কাজ থেকে দূরে থাকতে হবে প্রথমত ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না।
বুধবার (২৮অক্টোবর)চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও মতলব পৌর যুবদলের আয়োজিত র্যালি ও আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, গুপ্ত এবং ফেসিস্ট এই দুই শক্তির চরিত্র কিন্তু এক।ফেসিস্টরা যখন ক্ষমতায় ছিল তখন তারা হিন্দুদের কোনো প্রোগ্রামে গেলে তিলক কপালে থাকত, মাথায় সিঁদুর। গত নির্বাচনের আগে এমন একটি দলকে আমরা দেখেছি, যারা রোজা এবং পূজাকে এক করে ফেলেছিলেন। এবার কিন্তু আর তারা নাই। কারণ কী? নির্বাচন শেষ হয়ে গেছে।
দ্বিতীয়ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে এসে প্রথম বক্তব্য দিয়েছিলেন 'আই হ্যাভ এ প্ল্যান', উনার এই প্ল্যান বাস্তবায়নে যে সমস্ত অন্তরায়গুলো কাজ করে, এক নম্বর সমস্যা হিসেবে ইতিমধ্যে সরকার মাদককে চিহ্নিত করেছে। সেই মাদকের সাথে আমরা কি সম্পৃক্ত থাকব? আমরা, যারা মাদক সেবনকারী, মাদক বিক্রয়কারী এবং মাদক যারা বিক্রয় করে তাদের, প্রত্যেককে হুঁশিয়ার করে দিতে চাই। এটা যুবদলের হোক, বিএনপির হোক, দায়িত্ব নিয়ে বলছি—আপনারা সাংগঠনিক অভিযোগ দিবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনারা থানায় অভিযোগ দিবেন, প্রশাসন ব্যবস্থা নিবে। মাদককে আমরা এই সমাজ থেকে নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরনের সভাপতিত্বে মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শাওন,উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT