স্টাফ রিপোর্টার ঃ "উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব"এই শ্লোগানকে ধারণ করে মতলব দক্ষিণ উপজেলার কলেজপড়ুয়া কিছু শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় লকডাউনে বিপর্যস্ত অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ আগস্ট (রবিবার) তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় প্রথম বারের মতো নাম,ঠিকানা,পরিচয় গোপন রেখে লক-ডাউনে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত প্রায় ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রেন্ডস সোসাইটির সদস্য ফয়সাল জানান, যারা আমাদের অর্থ,শ্রম,বুদ্ধি ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন এবং দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন থাকলে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করছি ভবিষ্যতেও ফ্রেন্ডস জোন সোসাইটি'র প্রতিটি মানবিক ও শিক্ষামূলক কাজে আপনাদের এই সহযোগীতা বিদ্যমান থাকবে।
এসময় ফ্রেন্ডস সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT