সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলার বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিবাবক প্রতিনিধি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ৯ এপ্রিল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কর্যালয়ে এ প্রতিক বরাদ্দ দেওয়া হয় যারা প্রতিক বরাদ্দ পেয়েছেন তারা হলেন ১ নং ব্যালট আজিম উদ্দিন হোসেন ২ নং ব্যালট আল আমিন হোসেন ৩ নং ব্যালট কাউছার হোসেন ৪ নং ব্যালট কাজী রফিকুল ইসলাম , ৫ নং ব্যালট মোঃ দুলাল হোসেন ও ৬ নং ব্যালট শাহ আলম সরকার। আগামী ১৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে ৫০৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচন সমন্বয়কারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহদাত হোসেন জানান মহিলা অভিবাবক প্রতিনিধি হাজেরা বেগম ও শিক্ষক প্রতিনিধি বিলাল হোসেন, শাহ আলম প্রধান, ও মরিয়ম বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করবেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT