সমির ভট্টাচার্য্যঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচিত মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হলেন মতলবের কৃতি সন্তান গোলাম রাব্বানী দেওয়ানজী।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (নির্বাচিত) মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ- সভাপতি নির্বাচিত হওয়ায় প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (নির্বাচিত) মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি মোঃ হাসান আলী মাষ্টার (মেম্বার) ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার । এ সময় তারা সফল ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT