নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে রক্তকনা ফাউন্ডেশন এক অনন্য মানবিক উদ্যোগের আয়োজন করে। সেবা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন রক্তকনা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ডা. ইব্রাহিম খলিল (এমবিবিএস, এফসিপিএস), নিউরো মেডিসিন, বিসিএস (স্বাস্থ্য)। ক্যাম্পিংটিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উল্লেখ্য, একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রক্তকনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং, প্রতিবছর অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ, এ পর্যন্ত ৭০০ ব্যাগের অধিক বিনামূল্যে রক্তদান এবং জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ।
রক্তকনা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT