বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো বড় ধরনের চ্যালেঞ্জ অনুভব করছে না।
তিনি আরও বলেন, অপরাধ দমনে কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর মাঝেমধ্যে হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ ছাড়া অপরাধী গ্রেপ্তারের অভিযানে কেউ যদি আসামিদের সহায়তা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগীয় সদরে আধুনিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে। এসব পরীক্ষাগার ডিজিটাল আলামত বিশ্লেষণ, অনলাইন প্রতারণা, মাদক ও অস্ত্র পাচার রোধ এবং জঙ্গি তৎপরতা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীদের হয়রানি কমবে। পুলিশের একটি বিশেষায়িত সাইবার ইউনিট গঠনের অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রাখা হবে।’।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন এবং কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT