
মোঃ আবদুল্লাহ (বুড়িচং)কুমিল্লা:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং উপজেলার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর)কুমিল্লা -৫( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি'র নির্দেশনা অনুযায়ী উপজেলার সদর পৌরসভার, ষোলনল, ময়নামতি,পীরযাত্রাপুর, কালিকাপুর বাজার সহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে উপজেলা বিএনপি, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। দলীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT