বোয়ালিয়া উবির দিঘী লীজ নিয়ে জালিয়াতি
......জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ
মতলব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের দিঘী লীজ নিয়ে জালিয়তির ঘটনায় চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছেন নলুয়া গ্রামের মোঃ মনিরুজ্জামান।
জানা যায়, গত ০৮/০২/২০২২ইং তারিখ থেকে ১০/০২/২০২২ইং তারিখ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের দিঘীর লীজের দরপত্র আহবান করা হয়। যাহার নথি সংযুক্তি একে বর্ণিত আছে। উক্ত দরপত্রে মনিরুজ্জামান দরপত্র গ্রহণ করেন। দরপত্র কেনার পর সে দেখে যে, বর্তমান দরপত্রে বর্ণিত শর্তাবলী বিগত বছরের দরপত্রের শর্তাবলী থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। বিগত বছরের দিঘীর দরপত্র আহবান করা হতো ৩০ শে চৈত্র। কিন্তু এবার দরপত্র আহবান করা হয় দুই মাস পাচ দিন পূর্বে। যাহা বর্তমান লীজ গ্রহিতার দুই মাস পাচ দিন সময় থাকা অবস্থায় দরপত্র আহবান করা হয়। বিগত বছর সর্বোচ্চ দরদাতা তিনজনের পে অর্ডার প্রধান শিক্ষকের নিকট জমা থাকতো । এবার সর্বোচ্চ করদাতা একজনের পে অর্ডার জমা দেওয়ার জমা রাখার নিয়ম করা হয়। যা সংযুক্তি দুই এ বর্ণিত আছে। এবার আটটি দরপত্র পে অর্ডার সহ জমার স্থলে ও দরপত্রে বর্ণিত ৪ ও ৫নং শর্তাবলী নিয়মের কারণে তিনজন করদাতা দরপপত্রে কোন টাকার পরিমান্ উল্লেখ করে নাই। কারন এই তিনজন দরদাতা দিঘী লীজ পেলে চারদিন পর তাদের পক্ষে ৫০% টাকা কোনভাবে দেওয়া সম্ভব না। বিদ্যালয়ের কর্তৃপক্ষ ছিল অটল। যে দরপত্রের কোন শর্তাবলী কোনভাবেই মানা যাচ্ছে না করা যাবে না। ১২/০২/২২ইং তারিখে বিদ্যালয়ে দরপত্র খোলা হলে সর্বোচ্চ দর হয় ১০ লক্ষ ৭০ হাজার ৭শ টাকা। যাহার সংযুক্তি ও বর্ণিত আছে। ২২/০২/২০২২ইং তারিখে বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ৫নং এবং ৬নং শর্তাবলীর কোন নিয়মেই মানা হয় নাই। সর্বোচ্চ করদাতা চার দিনের মধ্যেই ৫০% টাকা দিতে ব্যর্থ হলে ২য় ও ৩য় ও ৪র্থ করদাতাকে দিঘী লীজ না দিয়েই পঞ্চম দরদাতাকে ৭ লক্ষ ৭৫ হাজার টাকার দিঘী লীজ দেওয়া হয় এবং কারো পে অর্ডার বাজেয়াপ্ত করা হয় নাই। যা ছিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পূর্ণ উদ্দেশ্য মূলক। তিনি গত ২৭ /০২/২২ইং তারিখে লীজের অনিয়মের বিষয় জানতে চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন করেন। কোন সঠিক জবাব না পেয়ে আমি জেলা প্রশাসকের বরাবর আবেদন করতে বাধ্য হই বলে এই প্রতিবেদক কে জানান। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল ও সভাপতি আল মামুন বলেন, নিয়ম অনুযায়ী আমাদের বিদ্যালয়ে দিঘী লীজ দেওয়া হয়েছে। কোন জালিয়াতির ঘটনা ঘটেনি ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT