সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণে মোবাইল কোর্ট পরিচালনা করিয়া মতলব বাজারের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
৬ এপ্রিল বুধবার নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মতলব বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া ।
এসময় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি দোকানে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে বাসী রক্ত ফ্রিজে মজুদ ও পুরাতন মাংসের সঙ্গে রক্ত মিশ্রিত করে পুনরায় বিক্রির দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম এবং থানা পুলিশের সদস্যরা ।
এ সময় সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া বলেন ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করণে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT