সমীর ভট্টাচার্য:
মতলব দক্ষিন উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যের বরন ও সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা উপলক্ষে প্রথম সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গত ২০ জানুয়ারী সকাল ১০ টার সময় নেছার আড়ং বাজার অস্হায়ী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ইউপি সচিব আঃ ওয়াাদুধ সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিন প্রধান, ৬ নং ওয়ার্ডের সদস্য মাঈনউদ্দিন মোল্লা, ৫ নং ওয়ার্ডের সদস্য কামাল গাজী সাবেক ইউপি সদস্য হান্নান খানসহ আরো অনেকে ।
এ সময় উপস্হিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী শাহ আলম প্রধান, শামিম হোসেন মিয়াজী, রফিকুল ইসলাম, আমানউল্লা রাজা, ছাত্রলীগ নেতা মিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা ও নব নির্বাচিত সদস্য সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য ফাতেমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের রোকেয়া বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের রেহানা আক্তার ও সাধারন সদস্য ১নং ওয়ার্ড সদস্য ইউছুফ হাজরা ২নং ওয়ার্ড সদস্য আল মামুন ৩নং ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল , ৪নং ওয়ার্ড সদস্য আক্কাছ বকাউল, ৫ নং ওয়ার্ড সদস্য কামাল গাজী ৬নং ওয়ার্ড সদস্য মাঈনউদ্দিন মোল্লা, ৭নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ৮ নং ওয়ার্ড সদস্য মামুন মিয়াজী ও ৯নং ওয়ার্ড সদস্য মতিন প্রধানকে ফুল দিয়ে বরন করা হয় । এবং সাবেক সদস্যদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।
উক্ত অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ।
ক্যাপসন উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখছেন নব নির্বাচিত চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT