সমির ভট্টাচার্য্যঃ
সরাসরি ভোটে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মঙ্গলবার উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন ৪ জন।
এদের মধ্যে ৩০০ ভোট পেয়ে মো. সফিকুল ইসলাম প্রথম হন, ২৪৩ ভোট পেয়ে রিপন চন্দ্র গোপ দ্বিতীয় হন, ২১৭ ভোট পেয়ে নারায়ন সরকার তৃতীয় ও ২০৭ পেয়ে ফজলুল হক পাটোয়ারী চতুর্থ হন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পলি রানী ঘোষ।
উল্লেখ্য, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের ভোটার সংখ্যা ৬০৩। কাস্টিং হয়েছে ৫২২ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি লায়ন জয়নাল আবেদীন জয়, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার (মেম্বার,)
সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ পাটওয়ারী, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কোকিল, কিশোর কুমার পাল লিটন, যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, ছাত্রলীগ নেতা রিপন মিয়া, ও মতলব দক্ষিণ থানা এস,আই হাবিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ও গ্রাম পুলিশের সদস্যসহ সকল ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT