সমির ভট্রাচার্য্য ঃ
মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের বোয়ালিয়া - মতলব সড়কের জনগুরুত্বপূর্ণ ব্রীজের একটি অংশ ভেঙে নীচে পড়ে গেছে। এতে বোয়ালীয়া নলুয়া, উপাদী, বহরী ও শান্তিনগরসহ ৫/৭ টি গ্রামের হাজার হাজার মানুষের আসা-যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ঈদমুখী বাজারে যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
স্থানীয় লোকজন জানায়, মতলব সদর থেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের লোকজনের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি। বোয়ালিয়া বাজার সংলগ্ন এ ব্রীজটি কয়েকবছর যাবত ভেঙে ভগ্নদশায় পরিনত হয়েছে। গতকাল রাতে ব্রীজের অনেকাংশে ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহসীন রেজা, আরিফ সরকারসহ আরো অনেকে বলেন, আমাদের এলাকায় দুটো উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়, বাজার, ডাকঘরসহ নানা জায়গায় যেতে এ ব্রীজটি কাজে লাগে। এছাড়া উপজেলা সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ব্রীজটি ভেঙে যাওয়ায় কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও বাজারে গমনকারী লোকজন দারুণ সমস্যায় পড়েছে। এর দ্রুত মেরামত জরুরি।
স্থানীয় বহরী গ্রামের বোরহান বলেন বোয়ালিয়া বাজারের পশ্চিম দিকের এ ব্রীজটি অনেক দিন ধরে যানবাহন চলাচলের অনুপোযোগী ছিল। গতকাল সোমবার রাতে ব্রীজের মাঝখানে ভেঙে নিচে পড়ে যাওয়ায়, এখন পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলো। তাই ব্রীজটি দ্রুত সংস্কারে পৌর প্রশাসক ও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন, ওই ব্রীজটি ভেঙে গেছে আমি জেনেছি। জনসাধারণের সুবিধার্থে দ্রুত মেরামতের চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT