সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মধ্যো দিয়ে বোয়ালীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট সোমবার মতলব পৌরসভাধীন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ সময় বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ খানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ কামাল উদ্দিন ও নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাকেন ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম প্রধান, আঃ হান্নান কবিরাজ, রতন চন্দ্র লোধ, মিজানুর রহমান জমাদার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা মোঃ নাছির উদ্দিন, শেফালী রানী দাস, ফাতেমা বেগম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরন করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT