প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২২, ১:৫৬ পি.এম
মতলবে অসহায়দের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে “ফ্রেন্ডস জোন সোসাইটি” >> Dhonagoda Barta
মতলব দক্ষিণ (চাঁদপুর): মতলবে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে "সোসাইটিয়ান স্বাবলম্বী প্রজেক্ট-০১" এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত ২৮ আগস্ট ২০২২ মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রজেক্ট এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ সময় ফাহমিদা হক বলেন, মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমি স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানাই।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: রুহুল আমিন, ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র উপদেষ্টা মো: আশরাফুল জাহান শাওলিন, ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র সভাপতি সানজিদ মজুমদার ও সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আল - মহসীন প্রধান সহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগন।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানায়, "আমরা ১০০ জন মানুষকে অল্প-স্বল্প সহযোগিতার হাত না বাড়িয়ে একজনকে সেই সহযোগিতার অর্থ দিলে তিনি সহ তার পরিবার স্বাচ্ছন্দ্য এবং সাবলীল জীবনযাপন করবে বলে আমরা মনে করি। সেই ব্রত থেকেই সোসাইটিয়ান স্বাবলম্বী প্রজেক্ট শুরু করা; যার ভবিষ্যৎ পরিকল্পনা সুদূরপ্রসারী।
সুবিধা ভোগী গণেশ সাহা জানায়, "আমি এই উপহার পেয়ে বেশ আনন্দিত, আপনাদের উছিলায় সৃষ্টিকর্তা আমার সহায় হয়েছে, সোসাইটিয়ান সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।
উল্লেখ্য করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত এ সংগঠনটি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও অসুস্থ মানুষকে বিভিন্ন সময় রক্তদানে বিশেষ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT