সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলায় অসুস্থ( পঙ্গু) কৃষক নান্নু বেপারীর চিকিৎসায় বাঁধা দিচ্ছে তার আপন বড় ভাই রুহুল আমিন বেপারী।
হত দরিদ্র পঙ্গু নান্নু বেপারী নিজের জমি বিক্রি করে চিকিৎসা করতে না পারায় পরিবার হতাশা ও অনিশ্চয়তার পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বিরাজ করছে ।
সরজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নেট ৬নং ওয়ার্ডের উত্তর নাগদা বেপারী বাড়ীর মৃত আবুল বাসারের অসুস্থ ছেলে নান্নু বেপারী (৫০) দীর্ঘদিন যাবত পায়ের সমস্যায় ভূগছেন । তার পা কেটে ফেলতে হবে । চিকিৎসার অনেক টাকার প্রয়োজন। তাই তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে চাইলে তার বড় ভাই রুহুল আমিন ৫০ হাজার টাকা দিয়ে এখন বাকি টাকা দিতে গড়িমসি করছেন। সে বাকী টাকা দিচ্ছে না ও অন্যত্র জমি বিক্রি করতে বাঁধা দিচ্ছেন।
ভাইয়ের কাছ থেকে টাকা না পেয়ে বাধ্য হয়ে নান্নু বেপারী গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নেয় । ওই টাকা নেওয়ার পর রুহুল আমিন বেপারী তার ভাই নান্নু বেপারী, বাড়ির আব্দুর রশিদ, ফুফাতো ভাই খোকন ও মালেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে রুহুল আমিন ।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি জানান, ইনফেক্সনের কারণে নান্নু বেপারীর পা কেটে ফেলা হয়েছে । এখন সে পংঙ্গু হয়ে ঘরে পড়ে আছে । প্রতিদিন তার অনেক টাকার ঔষধ লাগে । রুহুল আমিন যদি তার জায়গা না কিনে তাহলে অন্য কারো কাছে বিক্রি করবে এটাই স্বাভাবিক । কিন্তুু রুহুল আমিন মিথ্যা ও মামলা দিয়ে হয়রানি করছে । এর আগেও বেশ কয়েক বার শালিশী হয়েছে কিন্তুু সে মানে নাই ।
অসুস্থ নান্নু বেপারী বলেন, আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ভাইকে বলেছি টাকা দিতে। সে ৫০ হাজার টাকা দিয়ে এখন তালবাহানা করছে । আমি চিকিৎসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।
বড় ভাই রুহুল আমিন বলেন, আমার ফুফাতো ভাই খোকন আমার জায়গা খারিজা করে নিয়েছে। তাই মামলা করেছি ও টাকা দিচ্ছিনা ।
খাদেরগাঁও ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কাউছার মিয়া বলেন, ওনাদের বিষয়টি আমি অবগত আছি। একাধিকবার শালিশী বৈঠক হয়েছে তবে তারা আমার কথা শুনছে না।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT