মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামে আট বছরের এক মেয়ের শ্লীলতাহানীর অভিযোগে মাসুদ (৩০) নামের এক যুবককে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর মোল্লাবাড়ির এক কৃষকের আট বছরের মেয়ে গত ৯ সেপ্টেম্বর দুপুরে গোসল শেষে ওড়না পেঁচিয়ে নিজের ঘরে আসে। ওই সময় একই বাড়ির শামসুল হক মোল্লার ছেলে মাসুদ মেয়েটির ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। ওই সময় মেয়েটির ডাক চিৎকার শুনে একই বাড়ির মোস্তফা মোল্লার স্ত্রী মিনুয়ারা বেগম দৌড়ে ঘরে প্রবেশ করলে মাসুদ মেয়েটিকে ছেড়ে দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিনুয়ারা বেগম বলেন, মেয়েটির চিৎকার শুনে আমি তার ঘরে গিয়ে মাসুদকে দেখতে পাই। আমাকে দেখে মাসুদ পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে কয়েকটি থাপ্পর দেই।
মেয়েটির মা বলেন, ঘটনার দিন সকালে আমি বাজার করার জন্য নারায়ণপুর বাজারে গিয়েছিলাম। তার বাবাও কাজের কারণে বাড়ির বাহিরে ছিলে। বাজার থেকে বাড়িতে ফিরে আসতেই আমার মেয়ে কান্নাকাটি করে বিষয়টি জানায় এবং মিনুয়ারা বেগমের কাছ থেকেও জানি। আমার মেয়ের সাথে এমন ঘটনার জন্য থানায় লিখিত অভিযোগ করেছি।
স্থানীয়রা জানান, মেয়েটির বাবা কৃষিকাজ এবং বিভিন্ন কাজকর্ম করে সংসার চালিয়ে আসছে। যে ছেলে এমন কাজটি করেছে সে বোবা, কথা বলতে পারেনা। মেয়েটির মায়ের অভিযোগের কারণে থানার এস আই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স বাড়ি থেকে মাসুদকে আটক করে নিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আট বছরের মেয়ের শ্লীলতাহানীর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। মেয়েটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাসুদকে আটক করে আজ (১১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT