সমির ভট্টাচার্য্যঃ
মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল-আমিন ক্রীড়া চক্রের উদ্যোগে যাকাত ফান্ডের ব্যবস্থাপনায় গরীব অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ৩০ এপ্রিল শনিবার দুপুরে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি এস এম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও বক্তব্য রাখেন যাকাত ফান্ডের আহবায়ক শিহাব উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব মোজাম্মেল হক খোকন, ক্লাবের কর্মকর্তা সফিকুল ইসলাম সাগর, মোস্তফা কাদরী, দেওয়ান মোঃ সুরুজ, আমির খসরু প্রধানীয়া, সোহাগ পাঠান শোয়েব সরকার, আক্তার হোসেন, প্রকৌশলী মোঃ আলম, রীনা আজহার প্রমুখ।
এ সময় রহমান মিয়াজী, আক্তার হোসেন লিটন, মোঃ হাবীব, মোঃ তানবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
উপকারভোগী ১৫ জন সদস্যদের মাঝে দুইটি হুইল চেয়ারসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT