সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিংগা ভাংগা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়ীতে মোবাইল ফোনে ডেকে এনো পূর্ব পরিকল্পিত ভাবে একই ইউনিয়নের বহরী গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে আবু বকর (৩৫) নামে এক যুবককে হত্যার চেষ্টা করেন ওই বাড়ীর শাহজাহান ও তার স্ত্রী সারমিন।
১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধায় ডিংগাভাংগা নইমুদ্দিন মিজি বাড়ীতে এলে শাজাহান ও তার স্ত্রী সারমিন আবু বক্করকে পাশে বিলে নিয়ে গিয়ে তার হাত পা বেধে পুরুষাঙ্গ কেটে মেরে ফেলার চেষ্টা করেন । এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে । রক্তাক্ত আহত আবু বক্করের ডাকচিৎকারে আশে পাশে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় । পরে তারা আহতকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন । বর্তমানে আবু বক্কর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
ওই বাড়ীর ও আশপাশের একাধিক ব্যাক্তির জানান আবু বকরের সাথে শাহজাহান মিজীর স্ত্রী সারমিনের অবৈধ সম্পর্ক ছিল। তার স্বামী দীর্ঘ দিন প্রবাসে থাকার পর ৪/৫ মাস পূর্বে দেশে ফিরে আসে।বিষয়টি তার স্বামী জানতে পেরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলে অস্বীকার করে। তাই তার স্ত্রী সারমিনকে দিয়ে ফোন করে কৌশলে তাদের বাড়ীতে নিয়ে আসে আবু বকরকে।
এদিকে বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী বলেন,আবু বকরদের সাথে ডিংগা ভাংগা গ্রামের শাহজাহান মিজীদের সাথে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন যাবৎ। তাই পরিকল্পিত ভাবে আবু বকরকে হত্যার উদ্দেশ্য এ ঘটনাটি ঘটিয়েছে তারা।
সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল থেকে কোটে ফেলা লিংঙ্গের অবশিষ্ঠ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি । আমি দোশীদের শাস্থি কামনা করছি । আমি আল্লার কাছে প্রার্থনা করি ছেলেটা যেন সুস্থ হয়ে উঠে।
অফিসার ইনচার্জ রিপন বালা বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।
এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT