মতলব প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার এনায়েত নগর এলাকায় কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে ফারজানা ও রাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয় ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলার এনায়েত নগর, বারহাতিয়া, সাহবাজকান্দি ও রসুলপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে দুই শিশুসহ ১১ জন আহত হন। এদের মধ্যে এনায়েত নগর গ্রামের মাহবুব সরকারের মেয়ে ফারজানা (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে রাফাত(১০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন চিকিৎসকরা।
এছাড়াও পাগলা কুকুরের কামড়ে উপজেলার বারোহাতিয়া গ্রামের আজাদ মিয়ার ছেলে অনিক (১৮), নুরুল হক প্রধান এর স্ত্রী রাহিমা(৬০), মৃত আমির বক্সের স্ত্রী আলোক জাহান(৮০), মোস্তফার স্ত্রী হাজরা(৫০), মৃত বাবু বেপারীর ছেলে মফিজ (৬২), শাহবাজকান্দি গ্রামের আহমদ উল্লাহ গাজীর ছেলে সরফুদ্দিন (১৭), মৃত জলিল মোল্লার ছেলে হাজী নিজাম উদ্দিন (৬০), কিতাব আলীর স্ত্রী মাকসুদা বেগম (৫০) এবং রসুলপুর গ্রামের আলী আকবর দেওয়ানের ছেলে আলম দেওয়ান (৪০) আহত হন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত দুই শিশুর মাংস উঠে গেছে। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT