সমির ভট্টাচার্য্যঃ
মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের চরবাইশপুর গ্রামের মোল্লাবাড়ির মোঃ শফিক মোল্লার ছেলে শামীম মোল্লা (৩২) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।
জানা যায় গত ৫ জুন রাতে পারিবারিক কলহের কারণে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় । পরে শামীমের স্ত্রী অভিমান করে ছেলে মেয়েকে নিয়ে পাশের ঘরে শাশুড়ীর সাথে ঘুমিয়ে পরেন । পরদিন সকালে শামিমের মা ছেলেকে ঘুম থেকে উঠাতে গিয়ে দেখতে পান ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার ছেলে । মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করেন ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে । এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT