মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া দুই শত পঞ্চাশ গ্রাম গাঁজা’সহ চিহৃিত মাদক ব্যবসায়ী বিল্লালকে আটক করা হয়।মাদকসহ বিল্লাল আটকে খবর শুনে এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
১৯ মে মতলব দক্ষিণ থানায় কর্মরত এসআই মোঃ ফিরোজ আহম্মেদ মোল্লা, সঙ্গীয় অফিসার এসআই মোঃ কবির হোসেন, সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব সেতু সংলগ্ন দক্ষিণ বাইশপুর বালুর মাঠের পাশে আসামীর দোচালা টিনের বসত ঘর হইতে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল বাইশপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার এফআইআর নং-১৪/৭৭, তারিখ- ১৯ মে, ২০২২; সময়- ০২.৩০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আইনে মামলায় আসামীকে আদালতে প্রেরন করা হইয়াছে।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন মদাকসহ বিল্লালকে তার বসত ঘর থেকে আটক করে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। আমাদের অভিযান অব্যহেত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT