সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় ৭ জন আহত হয়েছে । এ ঘটনাটি ঘটেছে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের দক্ষিন নাগদা গ্রামে।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় দক্ষিণ নাগদা পয় প্রধাননীয়া বাড়ীর মৃত মনরউদ্দিন প্রধানীয়ার ছেলে ফজরআলীর সাথে একই বাড়ীর মনির প্রধানীয়ার সাথে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছে । এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে । যারা আহত হয়েছে তারা হলেন মনির হোসেনের ছেলে মানিক (৩০) মামুন (২৭) মাহবুব (২২) এবং মনরউদ্দিনের ছেলে ফজরআলী (৯০) ও তার ছেলে কামরুজ্জামান (আপন) সফিক প্রধানীয়ার ছেলে সৌরভ (২২) মোস্তফা কামালের মেয়ে সোনিয়া (২৩) ।
এ বিষয়ে মনিক জানান আমাদের জায়গায় গাছ লাগাতে গেলে তার আমাদের উপর হামলা করে। এ ঘটনায় কামরুজ্জামান বলেন আমাদের জায়গায় দলবল নিয়ে জোর পূর্বক দখল করতে আসলে আমরা বাধা দিলি তার হামলা করে এবং বাড়ী ঘরে হামলা চালায় । এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT