মতলব প্রতিনিধি ঃ মতলব দক্ষিন উপজেলার মাছুয়াখাল বাজারে জাটকা ব্যবসায়ীর হামলায় এক যুবক গুরতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
সরজমিনে জানাযায় গত ২৭শে মার্চ শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটে মতলব দক্ষিন উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল বাজার এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন মীর ও গ্রাম পুলিশের অভিযানে জাটকা ইলিশ আটক করা হয় । এ সময় মাছ ব্যবসায়ীরা মাছ রেখে পালিয়ে যায় । পরে আটককৃত জাটকা মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা নির্দেশে ৫ টি এতিমখানায় মাছগুলো বিতরন করা হয় ।
এরই সুত্র ধরে তাদের মাছ ধরিয়ে দিয়েছে সন্ধেহে এলাকার জাটকা ব্যবসায়ী মৃতঃ কাশেম আলী জামাদ্দারের ছেলে হরিনের নির্দেশে মৃতঃ শহিদ আমল বেপারীর ছেলে আলম (৪০) ও শাহআমল (৩২) একই এলাকার মুমতাজ জামাদ্দারের ছেলে সুভলকে মোবাইল ফোনে ডেকে এনে মাছুয়াখাল বাজারে নুরু প্রধানের দোকানের সামনে মারধর করে এ সময় আশপাশের লোকজন এসে আহত সুভলকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা সেবা প্রধান করেন । এ ঘটনায় সুভল বাদী হয়ে থানায় অভিযোগ করেছে ।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যাক্তিরা বলেন হরিন, আলম, শাহআলম এলাকার চিহৃিত জাটকা ব্যবসায়ী তাদের জাটকা ধরিয়ে দিয়েছে সন্ধেহে তারা সুভলকে মারধর করেছে ।
এ ঘটনায় মাছ ব্যবসায়ী হরিন বলেন ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমল বলেন আমি তার কাছে বিশ হাজার টাকা পাই তাই আমি তাকে একটা থাপ্পর দিয়েছি ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন মীর বলেন সরকারী আদেশ অমান্য করে তারা দির্ঘদিন যাবত এলাকায় জাটকা বিক্রী করে আসছে বলে অভিযোগ পাওয়ার কারনে আমি গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাটকা ইলিশ আটক করেছি। মাছ আটকের ঘটনাকে কেন্দ্র করেই মাছ ব্যবসায়ীরা সুভল নামে একজনকে মারধর করতে করছে বলে আমি শুনেছি ।
এ ঘটনায় এসআই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT