সমীর ভট্টাচার্য বলু,মতলব প্রতিনিধি: মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে টাকা দিলে মিলে সাধ্যের বাইরের চিকিৎসাও পাওয়া যায়,নয়তো যেনতেন রোগীর ভাগ্যেও মিলে রেফার (অন্যত্র প্রেরণ)। এমনিই চিত্র প্রতিনিয়তই দেখা যায় সেখানে।
জানা যায়, জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার থাকে বাহিরে। বিশেষ প্রয়োজনে কলে আসেন তিনি। বেশিরভাগ সময় রোগীর ব্যবস্থাপত্র প্রদান করেন উপ সহকারীরাই। আর এই সুযোগ নিয়ে এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে বে-আইনিভাবে অন্যত্র পাঠিয়ে দেওয়ার (রেফার) ভয় দেখিয়ে টাকা নিয়ে চিকিৎসা দিচ্ছেন তারা।
গত ২৫ এপ্রিল সকালেও এমন একটি ঘটনা ঘটে। ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, মতলব পৌরসভার দূর্গাও এলাকার হাকিম জমাদারের ছেলে দিন মজুর আবুল বাশার গাছ কাটতে গেলে সাথে থাকা অপর একজনের কুড়ালের কোপ পড়ে তার হাতে। কুড়ালটির কোপে হাতের তালু কেটে যায়। পরে সাথে থাকা লোকজন তাকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত উপ সহকারি মোস্তফা ও তাপস রোগীর হাতের তালু কেটে যাওয়ার বিষয়টি কে পূঁজি করে ১৫০০ টাকা হলে চিকিৎসা দিতে পারবে নয়তো রেফারের ভয় দেখাতে থাকে। রোগী ও স্বজনরা হয়রানির থেকে বাঁচার জন্য নিরুপায় হয়ে ১২০০ টাকা দিতে রাজি হয়। পরে তারা রোগীর হাত থেকে কুড়াল বের করে প্রায় ৬ টি সেলাই দিয়ে এক সপ্তাহ পর আসার কথা বলে রোগীকে দিয়ে বাড়িতে পাটিয়ে দেন।
বিষয়টি জানার জন্য উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ভিবাগে গেলে মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে একজন অন্যজনকে দায়ী করছেন। হুমকি সরুপ এমনও বলেন চিকিৎসা দিয়ে টাকা নিয়েছি, প্রয়োজনে সামনে দিয়ে চিকিৎসা দিবনা রেফার করে দিবো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কাউছার হিমেল বলেন, রোগীকে আমার কাছে আসতে বলেন, আর এমন ঘটনা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT