স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত, চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম তিন দিনের সফরে মতলবে আসছেন। ২৫ জানুয়ারি তিনি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে নিজ বাড়ি মোহনপুরে অবস্থান করবেন। ২৬ জানুয়ারি বিকেলে মতলব দক্ষিণে নিজ বাড়িতে আসবেন। সেখানে তিনি নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যা ৭টায় তিনি মতলব শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে ৮দিনব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি ২৭ জানুয়ারী মতলব উত্তর উপজেলায় সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT