সমির ভট্টাচার্য্যঃ
সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলবে বইছে তীব্র তাপদাহ তার সাথে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং । যার কারনে বিপর্যস্ত হয়ে পরছে জনজীবন । ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি রোদ আর গরমে। প্রখর রোদে পথ-ঘাট সব কিছুই উত্তপ্ত। জনজীবন হাঁসফাঁস অবস্থা।
সরজমিনে দেখা যায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তীব্র তাপদাহের সাথে তাল মিলিয়ে বেড়ে চলছে লোডশেডিং । দিনের বেলা উত্তপ্ত গরম ও রাতের বেলা লোডশেডিং এর কারনে মানুষ ঠিকমত ঘুমাতে পারছেনা । যার কারনে অসুস্থ হয়ে পরছে বিভিন্ন শ্রেনীর মানুষ।
নারায়নপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান একদিকে চলছে তাপদাহ অন্য দিকে বিদুৎ এর লোডশেডিং । সারাদিনে ৪ - ৫ ঘন্টা বিদুৎ থাকে রাতেও একই অবস্থা । এভাবে চলতে থাকলে মানুষ অসুস্থ হয়ে পরবে।
এ বিষয়ে উপজোলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা এক বিজ্ঞপ্তিতে বলেছেন দেশব্যাপী তীব্র তাপদাহ চলমান রয়েছে। তাপদাহের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প, হিট এক্সারশনের মতো অন্যান্য স্ব্যাস্ব্য ঝুকির আশংকা রয়েছে । তাই ছায়ায় থাকার চেষ্টা করুন , রুমের পরিবেশ ঠান্ডা রাখুন , বেশী অসুস্থবোধ করলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT