সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিনে সূর্য তরুণ স্পোটিং ক্লাবের আয়োজনে লক্ষিপুর জেলা রাইজিং স্পোর্টিং ক্লাব ও মতলব সূর্য তরুন স্পোর্টিং ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
২৪ আগষ্ট বিকেলে ঐতিহ্যবাহী মতলব নিউ হোষ্টেল মাঠে উক্ত খেলা উদ্বোধন করেন মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহম্মেদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, প্রেসক্লাবে সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন। ৭নং ওয়ার্ড কাউন্সিল বাবু পিন্টু সাহা, ৬ নং ওয়ার্ডে কাউন্সিল মোঃ সাইফুল ইসলাম মহন, ক্রিড়া সংঘটক ও যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী, সূর্য তরুণ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সরকার, মোঃ আলমাস প্রধান, সাবেক ছাত্রনেতা মোঃ আপেল মাহমুদ, কামরুল ইসলাম নিপু, সাংবাদিক সমীর ভট্টাচার্য, মহানগর ছাত্রলীগ সহসম্পাদক নাইমুল হাসান শুভ্র, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুম ফরাজি, মোঃ মিনার মৃধা, সাইফুল ইসলাম ইমন প্রমুখ।
উত্তেজনা পূর্ন খেলায় সূর্য তরুণ স্পোটিং ও লক্ষীপুুর জেলা রাইজিং স্পোর্টিং ক্লাব ২ - ২ গোল ড্র করেন । খেলা পরিচালনা করেন মোঃ স্বপন মিয়া ও খেলার ধারা বিবরনী দেন ফয়সাল আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT