সমীর ভট্টাচার্য্য ঃ
মতলব বাজারস্থ নসিমন স্ট্যান্ড শ্রমিক লীগের কমিটি গঠনকল্পে মতলব পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পুর্ব বাজার শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে পৌর শ্রমিক লীগের সভাপতি আল মহসিন প্রধানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুথিষ্ঠি চন্দ্র শীলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। উদ্ধোধনী বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির সরকার, সাবেক যুগ্ম আহবায়ক জেলা যুবলীগের সদস্য চন্দন সাহা, আওয়ামীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের সহ সভাপতি শাহপরান মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের, সহ সভাপতি সামছুল হক প্রধান, রাসেল দেওয়ান, তোফায়েল সরকার, সাধারন সম্পাদক লিটন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সরকার, সদস্য হৃদয় গোলদারসহ উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতা কর্মীরা ।
উক্ত সম্মেলনে উপস্থিত সকল নসিমন স্টয়ান্ড শ্রমিকদের মতামতের ভিত্তিতে পুর্ব বাজার নছিমন স্ট্যান্ড কমিটির সভাপতি মিটু প্রধান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে নির্বাচিত করা হয় ।
মতলব দক্ষিনে পৌর শ্রমিক লীগের সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT