সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেররগাঁও ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের পক্ষে নৌকায় প্রচারনায় ভোট চাইলেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর যুগ্ম আহবায়ক আবু পাটোয়ারী ও ঝন্টু দাস সদস্য কালাম বকল মোঃ সনি মতলব দক্ষিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, চাঁদপুর সদর যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী যুবলীগ নেতা কাজী শাহদাত, মায়েরগাঁও দক্ষিণ যুবলীগ নেতা গোলাম রাব্বানী দেওনজী, গোবিন্দ ঘোষ, দীপঙ্কর ঘোষ, শান্ত মাষ্টার, নান্টু দাস, আব্দুল লতিফ তালুকদার, মত পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুক্তার হোসেন ফাঈম, পারভেজ গাজীসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় জেলা নেতৃবৃন্দরা আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন মীরকে নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT