মতলব পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর প্যাকেজিং কার্যক্রম আজ বুধবার সকালে পরিদর্শন করছেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন।
জানা যায়, পৌরসভার অটোরিক্সা চালক, রিক্সা চালক, ভ্যান ড্রাইভার, সিএনজি চালক, লেবার ও শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, পেয়াজ, তেল ও আলু। প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেজিং কার্যক্রম পরিদর্শণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন ক্রীড়া চক্রের সহ-সভাপতি লায়ন দেওয়ান সুরুজ, মতলব পৌরসভার সহকারী কর আদায়কারী মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।
পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন বলেন, পৌরসভার ৭শত শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রী যাতে সঠিক মাপ ও ভালোভাবে পৌছে সেজন্য তদারকি করছি। করোনা মহামারীতে সকলে মাস্ক ব্যবহার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করছেন পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT