মতলব প্রতিনিধি: মতলব দক্ষিন উপজেলার পয়ালী কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে চলছে তাল বাহানা। বিগত কমিটির সভাপতি মিজানুর রহমানকে দিয়ে পর পর দুইবার এডহক কমিটি করা হলেও হচ্ছে না নির্বাচন।
অনুসন্ধানে জানা যায়, করোনার কারণে স্থগিত থাকা নিন্মম্যাধমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং/ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচন প্রসঙ্গে গত ১৪ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবিধি ৭ ও ৮ মোতাবেক উচ্চ বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।
জানা যায়, পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী তাঁর পছন্দের ব্যক্তিকে রেখেই তৃতীয় বারের মত বিদ্যালয় পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করতে চায়। আর এই কারণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন মুখি না হয়ে এডহক কমিটির দিকে এগোতে চাচ্ছে প্রধান শিক্ষক, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইচ্ছা থাকলে হালনাগাদ ভোটার তালিকা করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠন করা যেতো। কিন্তু তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য পূর্বের সভাপতিকে নিয়ে তৃতীয় বারের মতো এডহক কমিটি গঠন করতে চাইছে।
কমিটি গঠন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, আমরা বোর্ডের চিঠি পেয়েছি, কিন্তুু ভোটার হাল নাগাদ করতে বিধি অনুসারে ৮০ দিনের প্রয়োজন। ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার পর থেকে আমাদেও কাছে সময় রয়েছে আর মাত্র ৫৭ দিন। তাই আবারও এডক কমিটি গঠন করা হবে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান বলেন, বিধি অনুসারে ভোটার তালিকা হালনাদা করতে ৮০ দিনের প্রয়োজন। যদি ওই সময় না থাকে তবে এডহক কমিটি করা হয়। প্রতিষ্ঠানের স্বার্থে এডহক কমিটির লোক পরিবর্তন করা যেতে পারে বলে তিনি মতদেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT