সমির ভট্রচার্য্য ঃ
মতলব দক্ষিনের মতলব সদর বাজারের ফুটপাত মুক্ত করতে আবার অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ।
গত ১০ জুলাই বৃহস্পতিবার বিকালে মতলব বাজার হাজী বিরানির দোকানের সামনে থেকে নবনির্মিত গ্রেনের উপর থেকে সকল ধরনের দোকান সরিয়ে নিতে এ অভিযান চালান । এর আগেও তিনি ফুটপাত মুক্ত রাখতে অভিযান চালিয়েছিলেন ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সচিব মোঃ সাইফুর রহমান ও সাংবাদিক সমীর ভট্টাচার্য্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।
এ সময় তিনি সকল দোকানদারকে ফুটপাত মুক্ত রাখতে নির্দেশ দিয়ে বলেন এরপর থেকে যদি কেউ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন তাহলে ভ্রাম্যমান আদালত দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
ক্যাপশনঃ মতলব বাজারের ফুটপাত মুক্ত রাখতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT