মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, র্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বহরী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ শতবর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ও বহরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কে. এম. ইকবাল গণির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— সার্বিক তত্ত্বাবধায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজি, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল তালুকদার, সদস্য মো. সিদ্দিকুর রহমান কাজী, মুক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ও হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশিরসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বহরী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বহরী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় বিভিন্ন ব্যাচের পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্যাপশন:
মতলব দক্ষিণে বহরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT