সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণের দিঘলদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন অবশেষে বিয়েতে পরিনত হয়েছে ।
গত ৩০ জানুয়ারি রাতে দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়া বাড়িতে আড়াইলক্ষ টাকা দেনমহরে ৫০ হাজার টাকা উসোলে এ বিয়ে সম্পন্ন হয়েছে ।
জানাযায় উত্তর দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়ার ছেলে নূর মোহাম্মদ নুরুর সাথে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে মুক্তা আক্তার (১৯) দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। এছাড়া বিয়ের প্রলোভনে তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল এক মাস যাবৎ প্রেমিকা মুক্তা বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক নুর মোহাম্মদ নানা ধরনের কথা বলে টালবাহানা শুরু করায় গত ২৯ জানুয়ারি সকাল ১০টায় বিয়ের দাবিতে মুক্তা আক্তার ছেলের বাড়িতে এসে হাজির হয়ে অনশন করে। পরে বিষয়টি দৈনিক চাঁদপুর খবর ও বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকশিত হলে এলাকাবাসীর ও উভয় পক্ষের সমঝোতায় বিয়ের কাজ সম্পন্ন হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ বুলবুল, ছেলে নুর মোহাম্মদের পিতা আবুল হোসেন প্রধানীয় মেয়ে মুক্তার পিতা বিল্লাল হোসেনসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT