স্টাফ রিপোর্টার:
মতলবে বৃদ্ধ পিতার বসত ঘরে হামলা ও ভাংচুর করেছে তার সন্তানরা এ সময় নগদ টাকা স্বর্ন অলংকার লুট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনাটি মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডে ।
সরজমিনে জানাযায় মতলব পৌরসভার ঢাকিরগাঁও গ্রামের মকবুল হোসেন (৭৫) এর সাথে দির্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল তার আগের সংসারের সন্তান সফিক বকাউল ও বিপ্লব বকাউলের সাথে এরই সুত্র ধরে গত ৯ এপ্রিল বেলা ১১টার সময় দুই ভাই ও শাজাহান বেপারী, এবায়েদউল্লাহ, সায়েদ, ডলি ও রিনা গংরা বসত ঘরে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর, লুটপাট ও মারধর করে ।
এ সময় মকবুল হোসেনের ঘরে থাকা এক লক্ষ টাকা ও স্ত্রী পেয়ারা বেগম ও তার মেয়ে নুরজাহানের গলায় থাকা দুইটি স্বর্নের চেইন নিয়ে যাওয়ার সময় আমি বাধা দিলে পেয়ারা বেগমকে মারধর করে এবং প্রাননাশের হুমকি দেন । এ ঘটনায় পেয়ারা বেগম বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ।
এ বিষয়ে বৃদ্ধ পিতা মকবুল হোসেন বলেন ঢাকিরগাঁও বাড়ীর ৭ সতাংশ জায়গার মধ্যে ২০০১ সালে আমি আমার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী পেয়ারা বেগমের নামে তিন সতাংশ জায়গা লিখে দেই পরে বাবুরহাট - পেন্নাই সড়ক নির্মানের সময় ওই তিন সতাংশের মধ্যে দুই সতাংশ ৬০ পয়েন্ট একওয়ার করে নিয়ে যায়। বাকী জায়গা পরে আমার স্ত্রী নামে লিখে দেই । এ জায়গার পরিবর্তে আমার ছেলেদের নামে বোয়ালীয়া গ্রামের ২৩ সতাংশ জায়গা লিখে দেই । কিন্তুু তারা এলাকার একটি কুচক্রী মহলের কথায় আমার বাড়ীতে হামলা চালিয়ে সব কিছু তছনছ করে দিয়েছে আমি এখন স্ত্রী ও মেয়েকে নিয়ে খোলা আকাশের নীচে রাত কাটাই । আমি এর সুষ্ঠ বিচার চাই ।
এ বিষয়ে মকবুল হোসেনের ছেলে সফিক বকাউল বলেন ঢাকিরগাঁও বাড়ীর জায়গায় আমাদের নামে লিখে দিয়েছিলেন পরে জায়গা আমাদের না দিয়ে আমার সৎমার নামে লিখে দিয়েছে । বোয়ালীয়া যে জায়গা আমাদের দিয়েছে সে জায়গা আমার মায়ের নামে আমরা এক লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে সে জায়গা ক্রয় করেছি । আমার সৎমা পেয়ারা বেগম প তার মেয়েসহ লোকজন নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT