মতলব দক্ষিণ( চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে তিনটি বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ১৯ জানুয়ারি বুধবার সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়ার সদর ও নায়েরগাঁও বাজাট অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, অভিযানে সদরের পানির ট্যাংকি বাইপাস এলাকার সিয়াম ব্যাকারীর ১০ হাজার টাকা, টি এন্ড টি রোডের কোয়ালিটি ফুড এন্ড প্রডাক্ট ২০ হাজার টাকা নায়েরগাঁও বাজারের বি- বাড়িয়া ফুড এন্ড প্রডাক্ট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে দ্রবাদি তৈরি ও লাইসেন্স না থাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় তাদেরকে জরিমানা করা হয়। খাদ্য সামগ্রী সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT