মতলব উপজেলা সদর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিতকল্পে আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করার অপরাধে সংশ্লিষ্ট আইনে ১৪টি মামলায় ১৪ জনকে ২ হাজার ৭শ টাকা জরিমানা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়, সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পুলিশ সদস্যগণ উপজেলার স্কাউটসের সদস্যগণ।
সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT