মতলব দক্ষিণ উপজেলায় করোনা সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে উপজেলার মতলব সদর বাজার ও নারায়নপুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আজ ২৭ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালতে ১২জনকে ২৭ হাজার ৫শ ৩০টাকা জরিমানা প্রদান করেন । এছাড়া ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম,খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, বাজারের বেশ কয়েকটি দোকানে বাজার কমিটির মাধ্যমে তালা দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে ২৭ হাজার ৫শ ৩০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশানর (ভূমি)সেটু কুমার বড়ুয়া জানান, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও মতলব বাজারে যে সকল কাপড় ব্যবসায়ী ও টেইলার্স দোকান খুলে তাদের মধ্যে ৫জনকে পুলিশ গ্রেফতার করেছে। মুচলেকা গ্রহণ করে বাজার কমিটির জিম্মায় তাদেরকে ছাড়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জরুরী প্রয়োজন ব্যতিত কারো ঘর থেকে বের হওয়া যাবে না। অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান খুললেই গ্রেফতার, জরিমানা ও দোকানে তালা দেয়া হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন,মাস্ক পড়ুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে করোনা সংক্রমন বৃদ্ধি প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইউএনও ফাহমিদা হক।
২৭-০৭-২০২১
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT