মতলব প্রতিনিধি: মতলব দক্ষিন উপজেলার মতলব বাজারসহ বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয় প্রতিষ্ঠানে আট হাজার টাকা জরিমানা করা হয় ।
গত ১৭ এপ্রিল উপজেলা প্রশাসন কর্তৃক দগরপুর বাজার,ধনারপাড় বাজার,নাগদা বাজার এবং মতলব বাজারের সততা বেকারি কে সরকারি আইন অমান্য করার দায়ে ও মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন, স্যানিটারী ইন্সপেক্টর জিএম খোরশেদ আলম, মতলব দক্ষিন থানার এস আই দেলোয়ার হোসেন ও সংঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT