সমির ভট্টাচার্য্য:
মতলব দক্ষিণে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছেলেকে না পেয়ে পিতা সানাউল্লাহ প্রধান (৬০) নামে এক অসহায় দিনমুজুর বৃদ্ধকে মারধর করে আহত করেছে মাদক ব্যবসায়ী একটি চক্র। গত ২০ মে সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মারধরের ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল শুক্রবার (২০মে) মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে মৃত সায়েদ আলী প্রধানের ছেলে ছানাউল্লাহকে মারধর করেন একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আরিফ হোসেন ও তৌসিফ হাসান, হাসেম মিয়াজীর ছেলে জামাল, মজিব, আলম, ইউসুফ, হৃদয় ও বিল্লাল সহ একটি সংঘবদ্ধ চক্র।
এ সময় বৃদ্ধ সানাউল্লাহর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত সানাউল্লাহর স্ত্রী জানান, গিয়াস উদ্দিনের ছেলে আরিফকে মাদকসহ আটক করে পুলিশ। আর এ ঘটনায় আরিফ সহ তার সহযোগীরা সন্দেহ করে আমার ছেলে সুমনকে।
এরপর তারা আমার ছেলেকে মারধর করে এলাকা ছাড়া করে। তাদের অত্যাচারে আমার ছেলে এখন বাড়ি ছাড়া। তারা আমার ছেলেকে না পেয়ে আমার স্বামীকে মারধর করেছে। অভিযুক্ত আরিফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুল্লাহ হবু জানান, মারধরের বিষয়টি আমি লোক মাধ্যমে শুনেছি।
তবে কোন পক্ষ আমাকে কিছুই জানায় নি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT