ফলোআপ
সমির ভট্টাচার্য্য ঃ চাঁদপুরের মতলব দক্ষিণে ধর্ষণ মামলার আসামি মোজাম্মেল সরকারকে গ্রেফতার করেছে মতলব থানা পুলিশ। গত ১৭ জানুয়ারী সোমবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর বাজারের চৌরাস্তা মোড়ে পদ্মা ব্যাংকে ভবন তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামের ৮ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে রাতের আধারে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে ব্যবসায়ী আবু সায়েদ সরকারের ছেলে আহম্মেদ সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রীর মা গত ৩ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২/২, তারিখ-০৩ জানুয়ারি। আর ওই মামলায় আসামি করা হয় রসুলপুর গ্রামের মৃত নুরুজ্জামান সরকারের ছেলে মোজাম্মেল সরকারকে। এরপর থেকেই পলাতক ছিলেন মোজাম্মেল সরকার।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া’র নির্দেশে ও ওসি (তদন্ত) এর সার্বিক সহযোগিতায় থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৭ জানুয়ারী সোমবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারায়ণপুর বাজারের চৌরাস্তা মোড়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আটক মোজাম্মেল সরকারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে । এদিকে মামলার অপর আসামি আহম্মেদ সরকার ও আব্দুর রহমান সরকার পলাতক রয়েছেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া বলেন, ধর্ষণ মামলার অন্যান্য আসামিরা ঘনঘন স্থান পরিবর্তন করছেন। তাদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী অব্যাহত রেখেছে এবং জোর তৎপরতা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT