মতলব প্রতিনিধি ঃ
চাঁদপুরের মতলব দক্ষিনে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষ একই পরিবারের স্কুল শিক্ষিকাসহ ৪জনকে হয়রানির করছে কুদ্দুস সৈয়াল ও তার বাড়ীর লোকজন । এ ঘটনাটি ঘটেছে উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের খর্গপুর গ্রামে ।
সরজমিনে জানাযায় ৯৯নং খর্গপুর মৌজায় ৩১৫নং দাগে ১০নং খতিয়ানে ৩০৯/৩২৯ দাগে ৩৪ শতাংস জায়গা নিয়ে গত ১০ বছর,যাবত আদালতে মামলা চলমান রয়েছে খর্গপুর প্রধানীয়া বাড়ীর মৃত আফতাব উদ্দিন প্রধানের ছেলে বেনজির আহাম্মেদ সাথে কুদ্দুস গং এর ।
এরই ধারাবাহিকতায়, মিথ্যা ও বানোয়াট মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে স্কুল শিক্ষিকার স্বামি বেনজির আহাম্মদ ও তার দুই ছেলের নামে মিথ্যা অপ্রচার করে হয়রানি করে আসছে সৈয়াল বাড়ীর মৃত বাচ্চু সৈয়ালের ছেলে কুদ্দুস গংরা ।
বেনজির আহাম্মদ বলেন কুদ্দুস গং এর সাথে দির্ঘ ১০ বছর যাবত জায়গা নিয়ে মামলা চলমান রয়েছে । তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার দুই ছেলে প্রবাসী সাজাদ আহাম্মদ ও শিক্ষার্থী সারাফাত আহাম্মদ ও তার মা স্কুল শিক্ষিকা ফারজানা ইসলামকে হয়রানি করে আসছে । তিনি আরো বলেন ২০১৭ সালের একটি মিথ্যা ঘটনায় ২০২৪ সালে মিথ্যা মামলা দেয় আমার বড় ছেলে সাজ্জদ আহাম্মদকে আসামী করে ওই সময় সাজ্জাদ ছিল প্রবাসে । এর পর আমার ছোট ছেলেকে নারী নির্যাতনের মিথ্যা মামলা দেয় । এছারাও আমার স্কুল শিক্ষিকা স্ত্রীকেও মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানী করে আসছে। এবং বিভিন্ন হুমকী ধামকী দিচ্ছে। তাই আমি ও আমার পরিবারের সুরক্ষা ও নিরাপত্তায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি । এ বিষয়ে কুদ্দুস সৈয়ালের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT