সমির ভট্টাচার্য্য :
মতলব বাজার ঘাট শ্রমিক সমবায় সমিতির লিঃ এর সাবেক সাধারন সম্পাদক যদু ভূষন দাসের মৃত্যুতে একদিনের কর্মবিরতি পালন করা হয়েছে । ২৪ জানুয়ারী বুধবার মতলব বাজারের টিন পট্রি এ কর্ম বিরতি পালন করা হয় ।
এ সময় উপস্হিত ছিলেন সভাপতি আবুল বাসার পারভেজ মিয়াজী, সাধারণ সম্পাদক পরিতোষ রায়, সহ সভাপতি মনির হোসেন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কালু গাজী, উপদেষ্টা প্রফেসার বিপুল সাহা, রফিকুল ইসলাম ফরাজী, সামছুল হক প্রধান, কিসমত আলী, সুমন মৃধা, সদস্য লোকমান হোসেন, মোহাম্মদ আলী, সফিক কবিরাজ, মোবারক হোসেন, জজ মিয়া, সুমন সরকার, গনেশ পাল, রিপন বনিকসহ সকল সদস্য বৃন্দরা । এ সময় সাবেক সাধারণ সম্পাদক যদু দাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয় । এবং শোকসন্তস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক পরিতোষ রায়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT