মতলব প্রতিনিধিঃ
মতলবে বন বিভাগের অনুমতি ছাড়াই সরকারী রাস্তার ৭টি গাছে বিক্রি করছে এলাকার এক প্রভাবশালী । ঘটনাটি ঘটেছে উপজেলার বাকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ।
সরজমিনে দেখা যায় মতলব দক্ষিন উপজেলা উপাদী দক্ষিন ইউনিয়নের মাষ্টার বাজার - ঘোষেরহাট সড়কের পশ্চিম বাকরা এলাকায় বন বিভাগের কোন প্রকার অনুমতি ছাড়াই রাস্তার পাশে সরকারী ৭টা গাছ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন খান বাড়ীর মৃত জমির খানের ছেলে আলফাজ উদ্দিন মাষ্টার। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ৬ নং উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে জানিয়ে গাছ বিক্রি করেছি। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন ওনার গাছ ওনি কেটে নিলে আমার কি করার আছে। তবে আমি অনুমতি দেইনি।
এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন রাস্তার পাশের বা সরকারী কোন গাছ কাটাতে হলে বন বিভাগের অনুমতি নিতে হবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন বিষয়টি আমি দেখছি ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT