মতলব দক্ষিণ উপজেলা সদরে সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকা সত্ত্বেও সদর ক্লাস্টার ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ওই বিদ্যালয়ের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই ও প্রধান শিক্ষিকা সুইটি শিরিন কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা নিচ্ছেন।
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুইটি শিরিন জানান, বছর শেষে এ ক্রান্তি লগ্নে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কোমলমতি শিক্ষার্থীদের মানসিকতা বিকাশের স্বার্থ বিবেচনা করে তৃতীয় প্রান্তিক মূল্যায়ণ পরীক্ষা নিচ্ছি। আমাকে যিনি সার্বিক সহযোগিতা করছেন মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাইসহ অভিভাবকবৃন্দ ও পিটিআই সদস্যবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, সারাদেশে সহকারী শিক্ষকদের তিনদফা দাবীতে কর্মবিরতি চলছে। আমাদের সরকারের নির্ধারিত সিডিউল কাজ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হুমকির মুখে পড়ছে। যেহেতু এ মডেল স্কুলটি অত্র উপজেলার প্রতিনিধিত্ব করে। আমি বাধ্য হয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে আমি পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দিতে ব্যর্থ হলে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যারা সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ।
ক্যাপশন ঃ সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে মতলব মডেল সপ্রাবিতে পরীক্ষা নিচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাই ও প্রধান শিক্ষিকা সুইটি শিরিন
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT