সমির ভট্টাচার্য্যঃ মতলব দক্ষিণে মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহী । খেলার উদ্ভোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন লিটন ।
গত ১৩ এপ্রিল শনিবার বেলা ১১ টায় মতলব ঐতিয্যবাহী নিউ হোস্টেল মাঠে উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল , মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা আক্তার আখিঁ, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন দেওয়ান টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক মাহমুব আলম রাসেল, যুগ্ম আহবায়ক তৈসিফ মোল্লা, সাকিব চৌধুরীসহ আয়োজক কমিটির সকল সদস্য ও কয়েক হাজার ক্রিকেট প্রেমীরা । অনুষ্ঠান পরিচালনা করেন ফয়সাল আহম্মেদ ।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় কাজল ওয়ালটন এক্সোসিভকে ৩৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হন চরবাইশপুর শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব সংগ্রহ করেন ১৯৩ রান । জবাবে কাজল ওয়ালটন এক্সক্লুসিভ সংগ্রহ করেন ১৫৬ রান । খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT