সমির ভট্টাচার্য্যঃ
মতলব পৌরসভা ১ নং ওয়ার্ডের মতলব সেতুর দক্ষিণ পাড় কালভাট সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
জানা যায় ৭ এপ্রিল বেলা ১২ টার সময় মতলব সেতুর দক্ষিণপাড় কালভাট সংলগ্ন এলাকায় সেতু থেকে অটোরিক্সাটি নামার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে এতে ৮ নং ওয়ার্ডের মোবারকদী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অটোচালক রুবেল (৪৫) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে ফয়সাল (১৭) ও বোরহান গুরুতর আহত হয় ।
এ সময় আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেয় । এবং গুরুতর আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন বাকী দুইজনকে প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায় ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT