সমীর ভট্টাচার্য্য:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ ৬ মাদক মামলার আসামি মো. আওলাদ খাঁন (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব-এর দিকনির্দেশনায় এবং থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই সুজিত, ইকরামুল ও সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া খাঁন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আওলাদ খাঁনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. হাফিজুর রহমান মানিক।
গ্রেপ্তার হওয়া মো. আওলাদ খাঁন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে এবং ৪টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন তিনি। জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, “গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, “গ্রেপ্তার আওলাদ খাঁনের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে, যার মধ্যে ৪টি পরোয়ানাভুক্ত। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT